আরও দেখুন
27.03.2026 10:51 AMগতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে আরেকটি তীব্র দরপতনের সাথে সেশন শেষ হয়েছে। S&P 500 সূচক 1.74% হ্রাস পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 2.38% পতনের শিকার হয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 1.01% হ্রাস পেয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা পিছিয়ে দেয়ায় ২০২২ সালের পর থেকে বৈশ্বিক ইক্যুইটি মার্কেটে সবচেয়ে বড় মাসিক দরপতনের ধারাবাহিকতা কিছুটা হ্রাস পেয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা থেকে আরও ১০ দিন পর্যন্ত পিছিয়ে দেয়ার অঙ্গীকার করেছেন। তবুও এ ১০ দিনের স্থগিতাদেশই বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে যথেষ্ট ছিল না।
এশিয়ার স্টক সূচকগুলো প্রাথমিক দরপতন কিছুটা পুষিয়ে মাত্র 0.4% নিম্নমুখী হয়েছিল, আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় স্টক সূচকগুলোর ফিউচার্সের দর সামান্য উর্ধ্বমুখী হয়েছে। MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক দরপতনের শিকার হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করার উদ্বেগ বাড়াচ্ছে।
মার্কেটের সামগ্রিক পরিস্থিতি ভঙ্গুরই আছে। যখন প্রতিবেদনে জানা যায় যে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর বিষয় বিবেচনা করছে তখন প্রাথমিক আশাবাদ ম্লান হয়ে গেছে। স্টকের মূল্যের তীব্র ওঠানামা মূলত ওই খবরের উপযুক্ত প্রতিক্রিয়ার ফলাফল। ট্রেডাররা হরমুজ প্রণালীকে ঘিরে চলমান ঘটনাসমূহের দিকেও ঘনিষ্ঠভাবে নজর রাখছে—মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের মূল শিপিং রুটটি কার্যত বন্ধ রয়েছে, যা তেলের দাম বাড়িয়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে।
আগের মতোই ট্রাম্প গতকাল আবার জানান যে ইরানের সঙ্গে আলোচনা খুব ভালভাবে এগিয়ে যাচ্ছে এবং তিনি দেশতির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন—যা মার্কেটে সংঘাতজনিত উদ্বেগে সাময়িক শিথিলতা এনে দিয়েছে। অন্যদিকে, তেহরান চলমান সংঘাত অবসানের লক্ষ্যে কয়েকটি শর্ত উত্থাপন করেছে, যার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করবে না—এই নিশ্চয়তা।
অন্যদিকে, শুক্রবার মার্কিন ডলার সূচক 0.1% কমেছে। জাপানের অর্থমন্ত্রী সৎসুকি কাটাযামা দেশটির জাতীয় মুদ্রা ইয়েনের দরের অস্থিরতা মোকাবিলায় কর্তৃপক্ষ পূর্ণদায়িত্ব নিয়ে "সাহসী পদক্ষেপ" নিতে পারেন—এমন মন্তব্যের পরে ইয়েনের দর মার্কিন ডলারের বিপরীতে বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের মূল্য প্রায় $69,000-এর দিকে নামছে।
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী—আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $6,520 অতিক্রম করানো। এতে সূচকটির মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শক্তিশালী হবে এবং $6,537-এর নতুন লেভেলে উঠার সম্ভাবনা উন্মুক্ত হয়ে যেতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হল সূচকটির দর $6,552-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে মজবুত করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের ফলে যদি দরপতন ঘটে, তাহলে সূচকতির দর $6,505-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়া প্রয়োজন। ওই লেভেল ব্রেক করলে দ্রুত ট্রেডিং ইন্সট্রুমেন্টটির দর $6,490-এ নেমে যাবে এবং $6,473-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

