empty
 
 
22.06.2026 08:49 AM
মাইনার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েন বিক্রি করছে

তীব্র দরপতনের পর বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের অব্যাহত রয়েছে; তবে, চাহিদা বেশ কম থাকায় নিকট ভবিষ্যতে ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা যেন কেবলই স্বপ্ন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে মার্কেটে $40,000 থেকে $55,000 লেভেলের মধ্যে বিটকয়েনের মূল্যের "বটম" লেভেল গঠিত হতে পারে, কিন্তু আমাদের মতে, এই এরিয়াও বিটকয়েনের মূল্যের চূড়ান্ত গন্তব্য নাও হতে পারে। অনেক ট্রেডার আস্থাশীল যে বিটকয়েনের মূল্য অনির্দিষ্টকালের জন্য বাড়তে থাকবে, অথবা তারা কেবল স্ট্র্যাটেজি থেকে সিগন্যাল গ্রহণ করে। সর্বোপরি, এটা বিশ্বাস করা কঠিন যে একটি মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি কি কারণে ক্রমাগত "ডিজিটাল স্বর্ণ" কেনার কৌশল গ্রহণ করেছে তা জানে না। তবে, আমরা মনে করি যে বিটকয়েনের মূল্য ২০২২ সালের লেভেলে নেমে যেতে পারে। এটা মনে রাখা জরুরি যে বিটকয়েন কোনো ভৌত স্বর্ণ নয়, বা ব্যবসা বা রিয়েল এস্টেট দ্বারা সমর্থিত কোনো বাস্তব সম্পদও নয়। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ইথেরিয়াম এবং বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এরই মধ্যে, বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে চলেছেন। টানা ছয় সপ্তাহ ধরে বিটকয়েনভিত্তিক ইটিএফের চাহিদা কমছে, এবং মোট মূলধন বহিপ্রবাহ ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যদি এটি এককালীন বহিপ্রবাহ হতো, তাহলে হয়তো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন পড়ত না। কিন্তু, আমরা একটি সুস্পষ্ট নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করেছি। প্রাতিষ্ঠানিক মূলধন প্রযুক্তি কোম্পানির স্টক, এআই খাত এবং স্টক সূচকে প্রবাহিত হচ্ছে। আমরা মনে করি যে, এই ঘটনাটিই নিকট ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেটে একটি ঊর্ধ্বমুখী প্রবণতার ব্যাপারে প্রাতিষ্ঠানিক আস্থাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।

আমরা আপনাকে এটাও মনে করিয়ে দিই যে, বিটকয়েনের বর্তমান মূল্য এটির মাইনিংয়ের খরচের চেয়ে প্রায় ১৫,০০০ ডলার কম। অনেক মাইনার তাদের খরচ মেটাতে মাইনিং করা কয়েন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মাইনিং কোম্পানিগুলোর একটি নির্দিষ্ট অংশ এআই খাতের দিকে যাচ্ছে। আমাদের মতে, বিটকয়েন একটি অত্যন্ত ব্যয়বহুল ইন্সট্রুমেন্টে পরিণত হয়েছে। ইন্সট্রুমেন্টের মূল্য যত বেশি হয়, তার চাহিদাও তত কমে যায়। আবার ইন্সট্রুমেন্টের মূল্য যত বেশি হয়, সেটির আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনাও তত হ্রাস পায়। উদাহরণস্বরূপ, এখন বিটকয়েনের মূল্যের শত শত শতাংশ বৃদ্ধির আশা করা অত্যন্ত কঠিন, যা ৫-১০ বছর আগে বেশ স্বাভাবিক ব্যাপার ছিল।

This image is no longer relevant

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে এবং এর বিপরীতে একটি কারেকশন অব্যাহত রয়েছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এখনও উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। সর্বশেষ বিয়ারিশ FVG প্যাটার্নটি $68,000 থেকে $70,700 রেঞ্জে গঠিত হয়েছে, যা এই রেঞ্জটিকে আগামি কয়েক সপ্তাহে শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) পরিণত করেছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে শীঘ্রই বিটকয়েনের মূল্যের একটি বুলিশ কারেকশনে শুরু হতে পারে, সুতরাং যদি ট্রেডাররা প্রবণতা বিপরীতে ট্রেড করতে চান তারা বুলিশ প্যাটার্ন থেকে ছোটখাট লং পজিশন ওপেন করতে পারেন। তবে বুলিশ কারেকশন যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে।

This image is no longer relevant

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে গত বছরের আগস্টে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতার গঠন চলমান রয়েছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি না যে চলমান নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে, কারণ বিটকয়েন বা ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিকট ভবিষ্যতে, যদি বিটকয়েনের মূল্য দৈনিক টাইমফ্রেমের বিয়ারিশ FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করে, তাহলে পুনরায় $1,391 এবং $788-এর লক্ষ্যমাত্রা পর্যন্ত ইথেরিয়ামের দরপতন শুরু হতে পারে। ততক্ষণ পর্যন্ত 4-ঘণ্টার টাইমফ্রেমে বুলিশ প্যাটার্ন থেকে ছোট লং পজিশন বিবেচনা করা যেতে পারে। ট্রেডাররা সর্বশেষ বুলিশ FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করেছিল, কিন্তু উত্থানটি খুবই দুর্বল ছিল। ট্রেডারদের মনে রাখা উচিত যে কারেকশন মূলত কারেকশনই; তাই প্রবণতা অনুযায়ী ট্রেড করা অনেক বেশি সুবিধাজনক।

চার্টের ব্যাখা:

  • CHOCH — চেঞ্জ অব ক্যারেকটার / ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি — লিকুইডিটি, ট্রেডারদের স্টপ‑লস যা মার্কেট‑মেকাররা তাদের পজিশন ওপেন করতে ব্যবহার করে।
  • FVG — ফেয়ার ভ্যালু গ্যাপ। মূল্য প্রায়ই এমন এরিয়াগুলো দ্রুত অতিক্রম করে, যা মার্কেটে ক্রেতা বা বিক্রেতা যেকোনো একপক্ষের অনুপস্থিতি নির্দেশ করে; পরে এই জোনগুলোতে ফিরে এসে মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
  • IFVG — ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। এমন জোনে ফেরার পর মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে ব্রেকআউট হয় এবং পরে উল্টো দিক থেকে টেস্ট করে।
  • OB — অর্ডার ব্লক। এমন একটি ক্যান্ডেল যা কাজে লাগিয়ে মার্কেট‑মেকাররা লিকুইডিটি ঘটাতে পজিশন ওপেন করেন এবং পরে বিপরীত দিকে নিজের পজিশন ওপেন করেন।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.