empty
 
 
30.07.2026 10:38 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ জুলাই

গতকাল বিটকয়েনের মূল্য $64,000-এর উপরে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয় এবং ইথেরিয়ামের মূল্যও $1,900-এর নিচে বজায় ছিল।

সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর ফেডারেল রিজার্ভ প্রতিনিধিদের পক্ষ থেকে আরও ডোভিশ বা নমনীয় অবস্থান দেখা গেলেও, এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোনো সুবিধা পায়নি। সুদের হার বৃদ্ধির ঝুঁকি বজায় রয়েছে, সেইসাথে রয়েছে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আরও কঠোর লড়াইয়ের প্রয়োজনীয়তা, যা নিয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ গতকাল বিস্তারিতভাবে আলোচনা করেছেন।

This image is no longer relevant

টানা পঞ্চমবারের মতো ফেডের সুদের হার ৩.৫-৩.৭৫% রেঞ্জের মধ্যে রাখার সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ট্রেডারদের প্রত্যাশার সঙ্গে মিলে গিয়েছিল। তবে, সিদ্ধান্তের চেয়েও ভোটের ফলাফল অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। এবার বিরলভাবে আর্থিক নীতিনির্ধারণ সংক্রান্ত ভোটে ৯-৩ বিভাজন পরিলক্ষিত হয়েছে, যেখানে ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক, মিনিয়াপোলিস ফেডের প্রেসিডেন্ট নীল কাশকারি এবং ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান অবিলম্বে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পক্ষে ভোট দেন। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে এক দিকে এতগুলো বিরোধী ভোট দেখা যায়নি, এবং এই বিভাজনটি শুধুমাত্র সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের বাইরে গিয়ে সিদ্ধান্তটিকে লক্ষণীয়ভাবে আরও হকিশ বা কঠোর রূপ দিয়েছে।

সংবাদ সম্মেলনে ওয়ার্শ ফেডের ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের সম্ভাবনা নিয়ে ব্যাখ্যা দেয়ার কোনো সুযোগ রাখেননি। তিনি সরাসরি বলেছেন যে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে ফেড কমিটির কোনো নমনীয় বা প্রচ্ছন্ন লক্ষ্যমাত্রা নেই, কেবল মুদ্রাস্ফীতিকে ২%-এ নামিয়ে আনাই মূল লক্ষ্যমাত্রা, এবং এ বিষয়ে তার ফেড সহকর্মীদের কারোরই কোনো ভ্রান্ত ধারণা নেই। ওয়ার্শ জোর দিয়ে বলেছেন যে, মুদ্রাস্ফীতি পাঁচ বছরের বেশির সময় ধরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে, যা নয় সপ্তাহে বা এক মাসে মূল্যস্ফীতি সামান্য হ্রাসের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তিনি আরও যোগ করেন যে, ফেড গৃহীত অবস্থানে অটল থাকবে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের ওপর আস্থা মূলত দায়িত্ব পালনের ওপরই নির্ভর করে।

এই ধরনের বক্তব্যের মাধ্যমে সরাসরি ব্যাখ্যা পাওয়া যে, সুদের হারের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ সিদ্ধান্ত সত্ত্বেও কেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে স্বস্তি আসেনি; সুদের হার আরও বৃদ্ধির ঝুঁকি বজায় রয়েছে, এবং ফেড কমিটির অভ্যন্তরীণ মতবিরোধ এটাই প্রমাণ করে যে ফেডের কট্টরপন্থী গোষ্ঠী পরবর্তী বৈঠকে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত।

ফেডের পরবর্তী বৈঠক ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তার আগে, ওয়ার্শ ২৭-২৯ আগস্ট জ্যাকসন হোলের সিম্পোজিয়ামে বক্তব্য রাখবেন, যেখানে বাজার নতুন সংকেতের জন্য অপেক্ষা করবে যে কমিটির ক্ষমতার ভারসাম্য ভিন্নমতাবলম্বী তিনজন হকিশপন্থীর দিকে ঝুঁকবে, নাকি বর্তমান স্থিতাবস্থা বজায় থাকবে। ততদিন পর্যন্ত, ক্রিপ্টো মার্কেটও বন্ড মার্কেটের মতোই একই অনিশ্চয়তার কাছে জিম্মি থাকবে; শুধু এটুকু জেনে যে, অন্তত শরৎকাল পর্যন্ত সুদের হার কমানোর পথ বন্ধ, কিন্তু তা বাড়ানোর সম্ভাবনা বজায় রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,600-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $64,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $64,600-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $63,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $64,100 ও $64,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $63,300-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $63,800-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $63,300-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $64,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $63,800 ও $63,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,922-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,903-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,922-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,895 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,903 ও $1,922-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,876-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,895-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,876 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,903-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,895 ও $1,876-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.