empty
 
 
31.07.2026 09:49 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩১ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1487-এর লেভেলে টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে, এই পেয়ারের মূল্য 1.1529-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গতকালকের ট্রেডিংয়ের পরিস্থিতি নির্ধারণ করে দিয়েছে এবং এর ফলে মার্কিন ডলারের দরপতন অব্যাহত ছিল। মুদ্রাস্ফীতি-সমন্বিত মোট জিডিপি প্রবৃদ্ধির প্রাথমিক পূর্বাভাস ২.১% দেয়া হলেও, দ্বিতীয় প্রান্তিকে তা বার্ষিক ভিত্তিতে মাত্র ১.৫%-এ দাঁড়িয়েছে; এছাড়া মে মাসে পিসিই সূচক ০.৩% বাড়লেও জুনে তা বেড়েছে মাত্র ০.১%। এই দুটি সূচকই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো অর্থনীতি ও মুদ্রাস্ফীতির গতি কমে আসার ইঙ্গিত দিচ্ছে, যার ফলে ফেডারেল রিজার্ভ আরও সতর্ক অবস্থান গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে এবং মার্কিন ডলার প্রয়োজনীয় সহায়তা হারিয়েছে। ইউরো মার্কিন ডলারের এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েছে। যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির হার কমে আসায় নমনীয় আর্থিক নীতিমালা প্রণয়নের প্রত্যাশা বেড়েছে এবং মার্কিন বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ কমেছে; এতে ইউরোর আকর্ষণ বৃদ্ধি পেয়েছে এবং EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে।

আজ দিনের প্রথমার্ধে জার্মানির বেকারত্ব বিষয়ক প্রতিবেদন এবং ইউরোজোনের ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। জার্মানির বেকারত্বের হার সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। ধারণা করা হচ্ছে, বেকারত্বের হার স্থিতিশীল থাকবে অথবা সামান্য হ্রাস পাবে। যদি আসন্ন প্রতিবেদনের প্রত্যাশার চেয়ে ইতিবাচক হয়, তবে তা মার্কেটে দৃঢ় একটি সংকেত হবে এবং জার্মানির অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার বিষয়টি নিশ্চিত করবে।

ইউরোজোনের মুদ্রাস্ফীতিও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নির্ধারণে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। ভোক্তা মূল্য সূচকের ইতিবাচক ফলাফল—যা পরিমিত মুদ্রাস্ফীতির ইঙ্গিত দেয়—ইউরোর অবস্থান শক্তিশালী করতে পারে এবং ভবিষ্যতে ইসিবি কর্তৃক কঠোর আর্থিক নীতিমালা প্রণয়নের ইঙ্গিত দিতে পারে। এসব বিষয় একত্রে ইউরোর মূল্য বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে। ইতিবাচক অর্থনৈতিক সংকেতগুলো কেবল এশীয় মার্কেটে চলমান কারেকশনকেই থামিয়ে দিতে পারে না, বরং নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর অনুঘটক হিসেবেও কাজ করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1545-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1517-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1545-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1501-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1517 এবং 1.1545-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1501-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1474-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1517-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1501 এবং 1.1474-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.