আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.85-এর লেভেল টেস্ট করেছিল, যা ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলে, এই পেয়ারের 20 পয়েন্ট দরপতন ঘটে।
গতকাল অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রতিবেদনের প্রভাবে ইয়েন কিছুটা সহায়তা পেলেও তা যথেষ্ট ছিল না। অক্টোবরে জাপানের ম্যানুফ্যাকচারিং পিএমআই সূচক 53.3-এ পৌঁছেছে, যা পূর্বাভাস এবং আগের মাসের ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ। সূচকটি 50-এর বেশ উপরে থাকায় বোঝা যাচ্ছে যে, এই খাতে কার্যক্রমের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। তবে, কোনো ইতিবাচক চমক না থাকায় ইয়েনের মূল্য নিজস্ব মোমেন্টাম তৈরিতে ব্যর্থ হয়েছে। USD/JPY পেয়ারের মূল্যের মূল চালিকাশক্তি ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং ISM সূচক 54.5-এর পূর্বাভাসের বিপরীতে 55.5-এ পৌঁছেছে। এই শক্তিশালী ফলাফল ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে আরও জোরালো করেছে, যা সাধারণত মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা মুনাফা বাড়িয়ে দেয়। এটি ইয়েনের জন্য একটি নেতিবাচক সংকেত, কারণ এর ফলে মার্কিন ও জাপানি সরকারি বন্ডের ইয়েল্ডের পার্থক্য আরও বেড়ে যায়। এছাড়া, ISM প্রাইস ইনডেক্স 75.2-এ নেমে আসায় মার্কিন ডলারের দুর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ১২ থেকে ২৫টি আসন অর্জন করতে পারে, তবে সিনেটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের ফলাফল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা মার্কিন ট্রেজারি ইয়েল্ড এবং মার্কিন ডলারের মূল্য দ্রুত ওঠানামা করতে পারে, যার ফলে ইয়েনের মূল্য দুটি বিপরীতমুখী শক্তির মাঝে আটকা পড়তে পারে। একদিকে, ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা বাড়লে ইয়েন নিরাপদ বিনিয়োগ হিসেবে বাড়তি সমর্থন পায়; অন্যদিকে, গতকাল মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল প্রকাশিত হওয়ায় মার্কিন ডলারের চাহিদা বজায় রয়েছে এবং এই কারেন্সি পেয়ারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। দিনশেষে USD/JPY পেয়ারের মূল্যের মুভমেন্ট মূলত মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড এবং নির্বাচনকে কেন্দ্র করে ট্রেডারদের সেন্টিমেন্টের ওপর নির্ভর করবে বলে মনে হচ্ছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.40-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.98-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.40-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.77-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.98 এবং 158.40-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.77-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.49-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.77 এবং 157.49-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।