আরও দেখুন
বুধবার আবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট বা বৃদ্ধি প্রদর্শন করতে ব্যর্থ হয়। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা এই পেয়ারের সাম্প্রতিক দরপতনকে যৌক্তিক বলে মনে করি না। ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা সকল ইতিবাচক বিষয় উপেক্ষা করছে এবং মার্কিন ডলারের পক্ষে থাকা বিষয়গুলোর প্রতি দ্বিগুণ তীব্রতায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে গত দুই মাস ধরে শুধুমাত্র এই কারণে ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে যে চলমান মুভমেন্টটি যৌক্তিক নয়। দুর্ভাগ্যবশত কখনো কখনো মার্কেটে এরকম পরিস্থিতি দেখা যায়। সবকিছু যদি সবসময় যৌক্তিক ও সঙ্গতিপূর্ণ হত, তাহলে ট্রেডিং অনেক সহজ হতো। উদাহরণস্বরূপ, গতকাল মার্কিন ISM ম্যানুফ্যাকচারিং সূচক প্রকাশিত হয়েছিল—যেটির ফলাফল পূর্বাভাস ও প্রত্যাশার চেয়ে কম ছিল, যা যৌক্তিকতা অনুযায়ী মার্কিন ডলারের দরপতন ঘটাতে পারতো। কিন্তু দিনের শেষে মার্কিন ডলারের দর তখনও বৃদ্ধি পেয়েছে—তাহলে এই প্রতিবেদন প্রকাশ হয়ে কী লাভ হল? পাউন্ড-ডলার পেয়ারে ডলারের দরপতন হলেও ইউরো-ডলার পেয়ারে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। এদিকে ইউরোজোনের মুদ্রাস্ফীতি হার কমে 2.8%-এ নেমে আসায় তা ইউরোর ওপর চাপ সৃষ্টি করতে পারতো, তবে একই সময়ে ইসিবি ও ফেডের মুদ্রানীতি বিষয়ক সিদ্ধান্ত মার্কেটে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। রাতেরবেলা এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে বাউন্স করে এবং ইউরোপীয় ট্রেডিং সেশন শুরুর সময় ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার সুযোগ পায়। মার্কিন সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়ায় পৌঁছানোয় একটি বাই সিগন্যাল গঠিত হয়, যা লাভজনক ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবুও ট্রেডাররা এই বিষয়টিকে আমলে না নিয়ে ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করছে। সুতরাং বর্তমানে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট কারণ ছাড়াই মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1292 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1354-1.1363 এরিয়া থেকে দ্বিতীয়বারের মতো রিবাউন্ড করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1420-1.1432 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837।বৃহস্পতিবার ইউরোজোনে বেকারত্ব হার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, আর যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পে-রোল এবং বেকারত্ব হার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে—সুতরাং দিনের দ্বিতীয়ার্ধে মার্কেটে উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।