empty
06.11.2026 09:03 AM
৬ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

This image is no longer relevant

শুক্রবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। সকালে জার্মানিতে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং ইউরোপীয় ইউনিয়ন খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে, এগুলোকে স্বল্প গুরত্বসম্পন্ন সূচক হিসেবে গণ্য করা হয় বলে সার্বিক পরিস্থিতির ওপর এগুলোর বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম। ইউরোর মূল্য গত এক মাস ধরে নির্দিষ্ট সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ওঠানামা করছে; এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আরও শক্তিশালী কোনো অনুঘটকের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রে আজ ননফার্ম পেরোলস প্রতিবেদন, বেকারত্বের হার, মজুরি সংক্রান্ত প্রতিবেদন এবং ইউনিভার্সিটি অফ মিশিগান কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে। এই চারটি প্রতিবেদন মার্কেটে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, তবে প্রকৃত ফলাফল ও পূর্বাভাসের মধ্যকার সঙ্গতিপূর্ণতার উপর মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়া নির্ভর করবে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

শুক্রবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদের ধারাবাহিক বক্তব্য এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ হিউ পিলের বক্তব্য অনুষ্ঠিত হবে। গতকাল অনুষ্ঠিত ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকের পর, মুদ্রানীতির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কার্যত আর কোনো প্রশ্ন অবশিষ্ট নেই। মূল সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি সংক্রান্ত কমিটির সকল সদস্য আর্থিক নীতিমালা কঠোর করার পক্ষে সমর্থন ব্যক্ত করেছে। ফেডারেল রিজার্ভের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অক্টোবরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানো থেকে বিরত ছিল, তবে ডিসেম্বরে অনুষ্ঠেয় সর্বশেষ নীতি-নির্ধারণী বৈঠকে এ বছর দ্বিতীয়বারের মতো মূল সুদের হার বাড়ানো হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজের দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। গতকাল ডেমোক্র্যাটরা ঘোষণা করেছেন যে, তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" সুতরাং, সামরিক সংঘাত শেষ হয়ে গেছে বলে আনন্দ করার সময় এখনও আসেনি। সুতরাং, সামরিক সংঘাত শেষ হয়েছে এই প্রত্যাশা করার সময় এখনও আসেনি, কারণ যেকোনো মুহূর্তে পুনরায় সংঘাত শুরু হতে পারে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে মার্কেটে উচ্চমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে, কারণ আজ মার্কিন শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। আজ ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে, অন্যদিকে পাউন্ডের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে।। EUR/USD কারেন্সি পেয়ার 1.1198–1.1218 রেঞ্জ থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3456–1.3476 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.