আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.94-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের শর্ট পজিশন পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলে, এই পেয়ারের 20 পয়েন্ট দরপতন ঘটে।
জাপানে প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনের হতাশাজনক ফলাফলের প্রেক্ষাপটে আজ নিম্নমুখী প্রবণতার সাথে ইয়েনের ট্রেডিং শুরু হয়েছে। দেশটিতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতিভিত্তিক সমন্বয়কৃত পারিবারিক ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৮% হ্রাস পেয়েছে, যেখানে ৩.১% হ্রাসের পূর্বাভাস দেয়া হয়েছিল; উল্লেখ্য, আগের মাসেও এই হ্রাসের হার ছিল ৩.১%। ২০২০ সালের পর এটিই ছিল সবচেয়ে বেশি হ্রাস, যার পেছনে পরিবহন, শিক্ষা ও বিনোদন খাতের ব্যয় হ্রাস সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ঋতুভিত্তিক সমন্বয়ের পর, আগের মাসের তুলনায় পারিবারিক ব্যয় ২.৮% কমেছে। অন্যান্য পরিসংখ্যানও অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতাকে নিশ্চিত করেছে। অক্টোবরে ইকোনমি ওয়াচার্স সার্ভের সূচক দাঁড়িয়েছে ৪৬.১-এ, যা ৪৬.৮-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল। এছাড়া, সেপ্টেম্বরে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কমে ১,৮১৭.৭ বিলিয়ন ইয়েনে নেমে এসেছে, যেখানে ২,৭৯০.০ বিলিয়ন ইয়েনে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল।
এটি ব্যাংক অফ জাপানের জন্য গুরুতর উভয়সংকট তৈরি করেছে। ৩০ অক্টোবর জাপানের কেন্দ্রীয় ব্যাংক ৮–১ ভোটে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় তা ১.২৫ শতাংশেই রয়ে গেছে। দেশটির নিয়ন্ত্রক সংস্থাটি প্রথমবারের মতো জানিয়েছে যে, মূল মুদ্রাস্ফীতি তাদের ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে; একই সঙ্গে তারা এই হার লক্ষ্যমাত্রার চেয়ে বেড়ে যাওয়ার ঝুঁকির কথাও স্বীকার করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ১৮ ডিসেম্বর সুদের হার বাড়ানো হতে পারে, যার মূল ভিত্তি হিসেবে শ্রমবাজার পরিস্থিতিকে দেখা হচ্ছে। সেপ্টেম্বরে নগদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৬ শতাংশ বেড়েছে—যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ—অথচ পূর্বাভাস ছিল ৩.৮ শতাংশ বৃদ্ধির (পূর্ববর্তী মাসে এই হার ছিল ৩.৯ শতাংশ)। প্রকৃত মজুরিও ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে আয় বাড়লেও ভোক্তারা তাদের ব্যয় কমিয়েই চলেছেন। এটি মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে; কারণ দুর্বল চাহিদার কারণে মুদ্রাস্ফীতির চাপ কম থাকার কথা, অথচ মর্টগেজসহ ঋণের উচ্চ ব্যয় জাপানি পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
জাপানি কর্তৃপক্ষ পরিবারগুলোর ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা করারও চেষ্টা করছে। সানায়ে তাকাইচি প্রস্তাব দিয়েছেন যে, এপ্রিল মাস থেকে শুরু করে দুই বছরের জন্য খাদ্যপণ্যের ওপর কনজাম্পশন ট্যাক্স ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হোক। ইয়েনের ওপর এর প্রভাব মিশ্র হতে পারে। মজুরি বৃদ্ধির হার ত্বরান্বিত হওয়ায় ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি; অন্যদিকে, ভোক্তা ব্যয় দুর্বল হওয়ায় মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়াটি দ্রুততর করা কঠিন হয়ে পড়ছে।
কারেন্সি মার্কেটে সরকারি হস্তক্ষেপের ঝুঁকির কারণে ইয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা সীমিত পর্যায়ে রয়েছে। গ্রীষ্মকালে ব্যাংক অব জাপান কারেন্সি মার্কেটে তিনবার হস্তক্ষেপ চালিয়েছিল এবং তিন দিনে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছিল। এর মধ্যে ৩০ জুলাই ৭.৯৮ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করা হয়; পরবর্তী দিনগুলোতে আরও ৫.৫৫ ট্রিলিয়ন ইয়েন এবং ১.৮৭ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করা হয়। প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো এই কার্যক্রমটি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিতভাবে পরিচালনা করা হয়েছিল। এছাড়া, উভয় দেশই নিশ্চিত করেছে যে, জাপান মার্কিন ট্রেজারি সিকিউরিটিজ বিক্রি না করেই ফেডারেল রিজার্ভের 'ফিমা রেপো ফ্যাসিলিটি'র মাধ্যমে ডলার লিকুইডিটি সংগ্রহ করতে পারবে। এতে সেই ধারণা ভুল প্রমাণিত হয় যে, কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করার ক্ষেত্রে জাপানের সীমিত সক্ষমতা রয়েছে। যদি মার্কিন ডলার শক্তিশালী হতে থাকে, তবে জাপানের অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফলের প্রেক্ষাপটে ইয়েনের আরও দরপতন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এই দরপতন খুব তীব্র হওয়ার সম্ভাবনা কম, কারণ কারেন্সি মার্কেটে টোকিওর সাম্প্রতিক হস্তক্ষেপের বিষয়টি ট্রেডারদের বিবেচনায় রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 158.48-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.10-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.48-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে।
গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.90-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.10 এবং 158.48-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.90-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.59-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার।
গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.10-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.90 এবং 157.59-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।