empty
09.11.2026 11:53 AM
জ্বালানি তেলের রেকর্ড দরপতন অব্যাহত রয়েছে, তবে মার্কো রুবিও ইরানের সঙ্গে চুক্তির আশা আরও কমিয়ে দিলেন

আজ জ্বালানি তেলের আরও দরপতন ঘটেছে, যার ফলে ২০২০ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে 16%-এরও বেশি দরপতনের পর ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি $97-এর কাছাকাছি নেমে এসেছে; অন্যদিকে ডব্লিউটিআই গ্রেডের অপরিশোধিত তেলের দর $90-এর আশেপাশে অবস্থান করছে। ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দর $116-এর কাছাকাছি ছিল, তাই বর্তমানে এই গ্রেডের তেলের মূল্য মাসের মাঝামাঝি সময়ের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে—সোমবার, ২ নভেম্বর এটির মূল্য $104.77 ছিল। এই দরপতনের প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়; ট্রেডারদের ধারণা, এর ফলে ইরানের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার সম্ভাবনা এখন কমে গেছে।

This image is no longer relevant

ইতোমধ্যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও জানিয়েছে যে, আজ হরমুজ প্রণালী ত্যাগ করার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লেগেছে। ইরান-সমর্থিত ইয়েমেনি হুথিরা রিয়াদে সৌদি আরামকোর কার্যালয়ে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে; এর প্রতিক্রিয়ায় সৌদি বাহিনী তাদের দুটি লাঞ্চার ধ্বংস করে দিয়েছে। ট্রেডাররা জন্য এটিই এখন প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে: পরিস্থিতির নতুন করে অবনতি ঘটলে গত সপ্তাহের দরপতন থেমে দ্রুতই মূল্য বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে যারা তেলের দরপতনের ওপর বাজি ধরেছেন (শর্ট-পজিশন ট্রেডার) এবং যেসব দেশ তেল আমদানি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে; অন্যদিকে, তেল রপ্তানিকারক দেশগুলো প্রতি ব্যারেল তেলের উচ্চমূল্যের কারণে লাভবান হবে।

তবে ফিজিক্যাল মার্কেটের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে কেন জ্বালানি তেলের দরপতন ঘটছে। জাহাজের ওপর ঘনঘন হামলা সত্ত্বেও পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি সংকট-পূর্ববর্তী পর্যায়ের কাছাকাছি ফিরে এসেছে এবং অক্টোবরে ওপেকের উৎপাদন হার ফেব্রুয়ারির উৎপাদনের ৮৮ শতাংশ ছিল। ইরান এক্ষেত্রে ব্যতিক্রম; কারণ মার্কিন সামুদ্রিক অবরোধের কারণে তাদের উৎপাদন হ্রাস পেয়েছে। অনেকে মনে করেন, এই অবরোধ তুলে নেওয়াই জ্বালানি তেলের আরও উল্লেখযোগ্য দরপতনের মূল চাবিকাঠি হতে পারে। নতুন করে সমঝোতা হলে ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য $70–$85-এ নেমে যেতে পারে, যেখানে বর্তমান মূল্যের মধ্যে নতুন করে সংঘাত বৃদ্ধির ঝুঁকির কারণে বাড়তি মূল্য যুক্ত রয়েছে।

আগামী দিনগুলোতে ট্রেডাররা তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশক পেতে যাচ্ছে: মঙ্গলবার ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মাসিক প্রতিবেদন, বুধবার ওপেকের প্রতিবেদন এবং শুক্রবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পর্যালোচনা। সার্বিক পরিস্থিতি অনুযায়ী ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আপাতত ট্রেডাররা কূটনৈতিক আশাবাদের দিকে ঝুঁকছে, তবে পরিস্থিতি এখনো বেশ নাজুক। আমার ধারণা, পরবর্তী সেশনগুলোতে ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য সম্ভবত $95–$100-এর মধ্যে ওঠানামা করবে এবং এতে উচ্চ মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। জ্বালানি তেলের মূল্যের এই লেভেলের নিচে দাম নেমে আসার সম্ভাবনা কেবল তখনই তৈরি হবে, যদি ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়। আর যদি আলোচনা ব্যর্থ হয় অথবা হরমুজ প্রণালীতে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে জ্বালানি তেলের দর দ্রুত $105 বা তারও উপরে ফিরে যেতে পারে—মাত্র এক সপ্তাহ আগেও যেখানে তেলের মূল্য বজায় ছিল।

This image is no longer relevant

জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $92-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $95-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $98 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $89-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $87 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $84 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.